অযথা যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরের যানজট সর্বজনবিদিত। কিছু ক্ষেত্রে আমরা জেনেশুনেই তা সৃষ্টি করি। ধানমন্ডি একটি জনবহুল আবাসিক এলাকা। এলাকাটি বিশেষ করে স্কুল, হাসপাতাল আর মার্কেটে সয়লাব। ধানমন্ডির সাত মসজিদ রোডের যানজট স্রেফ ভয়াবহ। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় যানজট এবং গভীর রাত পর্যন্ত তা অব্যাহত থাকে। গাড়ির হর্ন, আর ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে।
একটু লক্ষ করলেই দেখা যাবে, জিগাতলা থেকে শুরু করে ধানমন্ডি ৯/এ–এর আগ পর্যন্ত রাস্তাজুড়ে মাছ, মুরগি, সবজি, ফলের বিশাল সম্ভার নিয়ে রাস্তার বিশাল অংশে কৃত্রিম বাজার তৈরি করে বেচাকেনা হচ্ছে। এর ফলে ফুটপাতে হাঁটা যেমন অসম্ভব, তেমনি রাস্তা সরু হয়ে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তা ছাড়া, এইভাবে বাজার বসাতে পরিবেশও নষ্ট হচ্ছে। অথচ প্রশাসন এই ব্যাপারে নির্বিকার। এ অবস্থার অবসানে পদক্ষেপ চাই।
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।