প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি, সে তো সোনার হরিণ। এ কথা এখন খুব বেশি কাল্পনিক নয়। দেশে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষার হার বাড়লেও কর্মসংস্থানের ক্ষেত্র সেভাবে বাড়ছে না। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও বেকারের খাতায় নাম লেখাতে হচ্ছে অনেককে। এই চাকরিক্ষেত্রে প্রার্থীর ভোগান্তিও কম নয়। তাদের উদ্দেশে এটুকুই বলব, যদি মনমতো প্রার্থীই নিয়োগ দেবেন তবে সার্কুলার দিয়ে অন্য প্রার্থীদের অযথা হয়রানি বন্ধ করুন। সবারই সময়, অর্থ ও শ্রমের মূল্য দিতে শিখুন। আবার অনেক প্রতিষ্ঠানে আবেদন করতে হলে বিভিন্ন অঙ্কের ব্যাংক ড্রাফট করতে হয়, এটি বেকার চাকরিপ্রার্থীদের প্রতি অযথা হয়রানি।
এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাবরিনা খান
নন্দনকানন, চট্টগ্রাম।