অরক্ষিত রেলক্রসিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের অনেক অরক্ষিত রেলক্রসিংয়ে দীর্ঘ কয়েক যুগেও গেট নির্মাণ করা হয়নি। এর ফলে প্রতিনিয়তই প্রাণহানি ঘটছে। রেলওয়ে কর্তৃপক্ষের কেন এই উদাসীনতা? রেল তো জনগণের সেবার জন্য। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য কেন জনবল নিয়োগ করা হয় না? কেনই বা রেলক্রসিংয়ে গেট নির্মাণ করা হয়নি?
প্রতিটি রেলক্রসিংয়ে বেষ্টনী দেওয়া হলে হয়তো এত প্রাণহানি ঘটত না। সারা দেশে ২ হাজার ৮৭৭ কিলোমিটার রেলপথে ২ হাজার ৫৪১টি রেলক্রসিং রয়েছে। এর মধ্যে ২ হাজার ১৭০টি রেলক্রসিংয়ে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেই। জনগণকে রাস্তা পারাপারের জন্য রেলক্রসিং ব্যবহার করতে হয়। রেলক্রসিং একটি বিপজ্জনক স্থান। আর সে স্থানে দুর্ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। এই অরক্ষিত রেলক্রসিংয়ের সিংহভাগই গ্রামাঞ্চলে। তার মানে কি এই যে, এই মানুষদের জীবনের কোনো মূল্য নেই?
মকবুল হোসেন
মাহিগঞ্জ, রংপুর।