অর্পিত সম্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকার কর্তৃক অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩-এর মাধ্যমে অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকা বাতিল করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা ২১ নভেম্বর ২০১৩ সালের ৬১৫ নম্বর পরিপত্রে যে ভূমির মালিকেরা তাঁদের মালিকানার সমর্থনে বৈধ প্রমাণাদি ও দলিলাদি সংশ্লিষ্ট ভূমি অফিসে দাখিল করতে ব্যর্থ হবেন, সেসব সম্পত্তি ২০ নভেম্বর ২০১৪ সালের পর রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯২ ধারামতে ‘খাস’ ঘোষণা করা হবে।
গত কয়েক মাসে দেশের অধিকাংশ জেলায় বন্যা, ঈদ ও পূজার ছুটির কারণে অনেক ভুক্তভোগী তাঁদের ভূমির মালিকানা দাবির সমর্থনে প্রয়োজনীয় দলিলপত্রাদি সংগ্রহপূর্বক সংশ্লিষ্ট ভূমি অফিসে দাখিল করতে পারেননি।
ফলে ভূমিসংক্রান্ত এই স্পর্শকাতর বিষয়টি বিবেচনা করে ‘খ’ তালিকাভুক্ত অর্পিত সম্পত্তির নামজারি ও ভূমিকর পরিশোধকল্পে বৈধ কাগজপত্রাদি দাখিলের সময়সীমা কমপক্ষে ৩০ জুন ২০১৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হোক। এ বিষয়ে ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলো।
রতন কান্তি বসাক
মোহাম্মদপুর, ঢাকা।