১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় দেশত্যাগী হিন্দুদের সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে ঘোষিত হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে হিন্দুদের কাছ থেকে রেজিস্ট্রি দলিলমূলে কেনা সম্পত্তিও শত্রু সম্পত্তি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। স্বাধীনতার পর শত্রু সম্পত্তি অর্পিত সম্পত্তি নাম ধারণ করে। সরকার ‘খ’ তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি দ্রুত ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা এসি (ল্যান্ড) বৈধ কাগজপত্র পেলে তাৎক্ষণিকভাবে ভূমির মালিককে সম্পত্তি ফেরত দিতে পারবেন। তবে দাপ্তরিক কাজকর্মে গতিহীনতার জন্য সম্পত্তি ফেরত পেতে বিলম্ব হচ্ছে। কারণ, অর্পিত সম্পত্তি–সংক্রান্ত কিছু মামলা এখনো ঝুলে আছে।
সরকার ফেরত দেওয়া সম্পত্তির হাল বকেয়া খাজনা পরিশোধের জন্য কঠোর-কঠিন নির্দেশ জারি করেছে, নাগরিকদের দুঃখ–দুর্দশার কথা স্মরণ রাখেনি। ৫০ বছরের পাহাড়সমান খাজনা ও সুদের বোঝা বইতে পারার সাধ্য অনেকেরই নেই। তাই এই সুদসহ সমুদয় খাজনা মওকুফ করে দেওয়া জরুরি।
খোন্দকার আবদুল হালিম
কুষ্টিয়া।