অসহনীয় শব্দ উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসাবিজ্ঞান মতে মানুষের শ্রবণক্ষমতার একটা সীমা নির্ধারিত আছে। যখন কোনো মানুষ নির্ধারিত সীমার অতিরিক্ত শব্দ শ্রবণ করে, তখন সেই মানুষের শ্রবণক্ষমতা নষ্ট হওয়ার আশঙ্কার সঙ্গে সঙ্গে নানা রকমের শারীরিক ও মানসিক বৈকল্যও দেখা দিতে পারে। একজন ব্যক্তি একাধারে কিংবা দৈনিক বিশেষত নির্দিষ্ট বিশ্রামের সময় উচ্চমাত্রার শব্দ শ্রবণ করতে থাকলে স্থায়ীভাবে শোনার ক্ষমতা নষ্ট হয়ে
যেতে পারে, মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যেতে পারে, এমনকি তার মৃত্যুও হতে পারে।
আমাদের দেশের হাটবাজারে, মাঠে-ঘাটে, আবাসিক–অনাবাসিক সর্বত্রই লাউড স্পিকারের উচ্চমাত্রার শব্দের উৎপাত রাত-দিন চলছেই। দেশের সব মানুষই এই উৎপাত নির্বিকারভাবে সহ্য করে যাচ্ছে। যেখানে–সেখানে মাইক লাগিয়ে যখন-তখন শব্দদূষণ করা হচ্ছে। বিশেষ করে শীতের দিনে তা আরও বেড়ে যায়। আমার জানামতে, উচ্চ শব্দে হর্ন বাজানো ও লাউড স্পিকার ব্যবহারের বিষয়ে নির্দিষ্ট আইন আছে। কিন্তু সেই আইনের যথাযথ প্রয়োগ কেন করা হয় না, সেটা কারও বোধগম্য নয়।
মো. হাবিবুল ইসলাম, হালিশহর, চট্টগ্রাম।