২০১২ সালের ১ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেটশিপ এনরোলমেন্টের জন্য ইনটিমিশন জমা দিই। ২০১৪ সালের অক্টোবরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। আগে ছয় মাস পর পর অ্যাডভোকেটশিপ এনরোলমেন্টের পরীক্ষা নিয়ে সনদ দেওয়া হতো। এখন দুই থেকে তিন বছর চলে যায় একটি পরীক্ষা পূর্ণাঙ্গভাবে শেষ করতে।
এমসিকিউ ও লিখিত পরীক্ষায় পাস করে দুই-তিন বছর অপেক্ষার পর কেউ শুধু মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হলে তাঁদের পরবর্তী প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়াদের সঙ্গে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। ফলে আরও প্রায় দেড় থেকে দুই বছর সময় চলে যায়।
তাই এই অনাকাঙ্ক্ষিত সময় নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য অন্ততপক্ষে ছয় মাস পর পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণে বার কাউন্সিল কর্তৃপক্ষ তথা পদাধিকারবলে সভাপতি অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি কামনা করছি।
মো. আলমগীর, ভোলা।