অ্যানালগ নীতিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে জাতীয় শিক্ষানীতিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বাধ্যতামূলক বিষয় চালু রয়েছে।

বিশ্বে যেভাবে সাইবার নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে, তা দেখে মনে হচ্ছে, শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা অপরিহার্য। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উপযুক্ত শিক্ষক না থাকায় আইসিটি অধিদপ্তরের সহায়তায় স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব এবং প্রযুক্তি শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না।

শিক্ষা মন্ত্রণালয়ের কিছু সহকারী পরিচালক দ্বারা এনটিআরসিএ প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রিত ও পরিচালিত। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, ১৩তম কম্পিউটার সায়েন্স প্রভাষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় প্রার্থীদের তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরদের নিয়োগ দেওয়া হয়নি।

কারণ হিসেবে বলা হয়েছে, এই বিষয়টি মানবিক অনুষদভুক্ত। আর প্রার্থীদের ছয় মাসের কম্পিউটার সনদ নেই। এভাবেই আইসিটি গ্র্যাজুয়েটদের বাদ দিয়ে ছয় মাসের কম্পিউটার সার্টিফিকেটধারী নন–আইসিটি স্নাতকধারীদের কম্পিউটার প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এটা শিক্ষা মন্ত্রণালয়ের অ্যানালগ নীতিমালা নয় কি!

মো. আরিফ হোসেন, কুষ্টিয়া।