আই-জেন প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের মৌলিক নিয়মকানুন হাতে-কলমে শেখানো। সেটাকে জ্ঞানার্জনে কীভাবে আরও কাজে লাগানো যায়, সে বিষয়ে কর্মশালার আয়োজন করা। এই প্রতিযোগিতায় দেশসেরা দল ও স্কুলের জন্য থাকে বিদেশ ভ্রমণ, শিক্ষাবৃত্তি ও ডিজিটাল শ্রেণিকক্ষ স্থাপনের মতো আকর্ষণীয় পুরস্কার।
আমাদের দেশের উন্নতির জন্য অবশ্যই ইন্টারনেটকে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। নতুন প্রজন্মকে ইন্টারনেটের সঙ্গে পরিচিত ও যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে তাদের স্কুল পর্যায়ে ইন্টারনেট শেখানোর বিকল্প নেই। গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব-২০১২ প্রতিযোগিতা এ দেশের কোমলমতি স্কুল শিক্ষার্থীদের জীবনে বিপুল আগ্রহ তৈরি করেছিল।
প্রত্যাশা করি, এবারও গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫ প্রতিযোগিতা সফল হবে এবং সারা দেশে ইন্টারনেটের আলো ছড়িয়ে যাবে।
মো. আরিফুর রহমান
ঢাকা।