আইটি উদ্যোক্তা উন্নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে যে কেউ উদ্যোক্তা হতে পারবেন। গ্রাফিক ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যানিমেশন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ ডিজাইন, ই-মেইল মার্কেটিং, ওয়েব হোস্টিং, ডেটা এন্ট্রি ইত্যাদি বিষয়ে দক্ষ হয়ে একজন ব্যক্তি ভালোভাবে নিজের কর্মসংস্থান করতে পারেন।

যেভাবে এ দেশে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী উচ্চশিক্ষিত সৃষ্টি হচ্ছে, সেভাবে চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে সবাইকে সচেতন ও উদ্যোগী হতে হবে, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে আইটি সেক্টর হতে পারে কর্মসংস্থানের এক বিশাল সম্ভাবনা। কারণ, পুরো পৃথিবীই এখন আইটির ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে আমাদের দেশের যেসব নারী ও পুরুষ আইটি ব্যবহার করে সফল উদ্যোক্তা হয়েছেন, তাঁদের উচিত হবে অন্যরাও যাতে এই খাতে সফল হতে পারেন, তার জন্য কাজ করা। কারণ, যত বেশি উদ্যোক্তা তৈরি হবে, তত বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

নারীদেরও উদ্যোক্তা হতে উৎসাহিত করতে হবে। পৃথিবী এখন আইটিনির্ভর হয়ে উঠছে, ফলে এই খাতে নারীদের পিছিয়ে থাকলে চলবে না।

 মো. আরিফুর রহমান,ঢাকা।