প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১ আগস্ট থেকে দেশের ২২টি জাতীয় মহাসড়কে থ্রি–হুইলার অটোরিকশা, টেম্পো ও সব শ্রেণির অযান্ত্রিক যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। সড়ক দুর্ঘটনারোধে ও মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বিধানে এ আইনটি করা হয়েছে। ফলে দুর্ঘটনা অনেকাংশে কমেছে।
তবে ইদানীং দেখা যাচ্ছে, উল্লিখিত ২২টি মহাসড়কের মধ্যে বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের অনেক জায়গা ছাড়াও অন্যান্য মহাসড়কে নিষিদ্ধ অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও নছিমন-করিমন অবাধে চলাচল করছে। আবার দেশের মহাসড়কগুলোর অবস্থান এমন স্থানে, যেখানে স্থানীয় মানুষেরও তা ব্যবহার করতে হয়। ফলে এই আইন কার্যকর করতে হলে স্থানীয় মানুষের চলাচলের জন্য বিকল্প সড়ক ও যানবাহনের ব্যবস্থা করতে হবে।
এ কে এম কায়সারুল আলম
লালমনিরহাট।