২০১৩-২০১৫ সালে দেশে ৫০টির বেশি স্কুল-কলেজ সরকারি করা হয়েছে এবং বর্তমানে শতাধিক প্রতিষ্ঠান সরকারীকরণের প্রক্রিয়ায় আছে। কিন্তু বিধি অনুযায়ী পাস কোর্সে উত্তীর্ণ ৯৯ শতাংশ প্রভাষক/সহকারী অধ্যাপকের মাস্টার্সে প্রথম শ্রেণি না থাকায় তঁাদের আত্মীকরণ করা হয়নি।
এ ছাড়া, বিধিবদ্ধ কারণে অনেক স্কুলশিক্ষক এবং স্কুল-কলেজ কর্মচারীর পদ সৃষ্টি হয়নি। বর্তমানে ওই শিক্ষক-কর্মচারীরা বেসরকারি ব্যবস্থাপনায় স্বীয় প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ফলে একই প্রতিষ্ঠানে সরকারি-বেসরকারি দ্বৈত ব্যবস্থা চলছে।
জাতীয়করণের পর প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকেরা এসব বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতনের কলেজ অংশ, প্রভিডেন্ট ফান্ড, আনুতোষিক, বার্ষিক বর্ধিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। কারণ হিসেবে বলা হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানের এসব খাত বা উৎস নেই। এমতাবস্থায়, আমরা বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
আশা করি, শিগগিরই আমাদের এই দুরবস্থার অবসান হবে।
মো. হান্নান খান, রাজশাহী।