প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছিতের ঘটনায় আমরা লজ্জিত ও ক্ষুব্ধ। নরপশুরা কি ভুলে গিয়েছে, তারাও নারীর গর্ভে জন্মেছে। কী করে এরা প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের ভিড়ে এ রকম পশুর মতো নারীদের ওপর হামলে পড়তে পারে?
এভাবে একটার পর একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে, আর অপরাধীরা পার পেয়ে যাবে, কেন? এসব ঘটনায় যদি অপরাধীদের উপযুক্ত কঠিন শাস্তি দেওয়া হতো, তবে দোষীরা এ রকম জঘন্য অপরাধ করার আগে দশবার চিন্তা করত।
ধন্যবাদ জানাই সেই সাহসী তরুণ লিটন নন্দীকে, যে একাই বিকৃতমনা বখাটেদের প্রতিহত করতে গিয়ে আহত হন। আমাদের লিটন নন্দীর মতো আরও সাহসী যোদ্ধার প্রয়োজন, যাঁরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবেন অসীম সাহসিকতার সঙ্গে। তবে এটাই যথেষ্ট নয়। দেশে আইনের শাসন প্রয়োজন, যে দোষ করবে, তাকে শাস্তি পেতে হবে।
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।