জাতীয় শিক্ষানীতি অনুযায়ী উচ্চমাধ্যমিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। গত বছর শিক্ষা মন্ত্রণালয় দেশের সরকারি কলেজে আইসিটি প্রভাষক পদ সৃজন করেছে। কিন্তু এমপিওভুক্ত কলেজে আইসিটি বিষয়টির প্রভাষক পদ সৃষ্টি করা হয়নি। তবে সব কলেজেই কম্পিউটার বিজ্ঞান নামের একটি ঐচ্ছিক বিষয় পড়ানো হয়। ওই বিষয়ের প্রভাষকেরা আইসিটি বিষয়ের ক্লাস, পরীক্ষা ও খাতা মূল্যায়ন করে থাকেন। এনটিআরসিএ কর্তৃক কম্পিউটার প্রভাষক পদে ছয় মাসের কম্পিউটার ট্রেনিং কোর্সধারী নন আইসিটি স্নাতকদের নিয়োগ দিচ্ছে। অন্যদিকে ৩৮তম বিসিএসে উল্লেখ করা হয়েছে, আইসিটি শিক্ষা ক্যাডারে আইসিটি, সিএসই ও ইইইতে স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। ফলে সরকারি কলেজগুলো প্রকৃত আইসিটি শিক্ষক পাচ্ছে। কিন্তু সর্বশেষ ১৩তম এনটিআরসিএ পরীক্ষায় আইসিটি স্নাতকদের বাদ দিয়ে নন আইসিটি স্নাতকধারীদের কম্পিউটার সায়েন্স প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইসিটি স্নাতকেরা আইসিটি বিষয়ের প্রভাষক হতে পারছে না। এতে কি যথাযথভাবে আইসিটির শিক্ষাদান সম্ভব?
মোসা. নাজমিন আক্তার, রাজশাহী।