আউটসোর্সিং পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অন সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আউটসোর্সিংয়ের বিভিন্ন পর্যায়ে সফলতা অর্জনের জন্য ৯৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আউটসোর্সিং পুরস্কার দিয়েছে। ব্যক্তিগত, নারী, নতুন উদ্যোগ (স্টার্টআপ), প্রতিষ্ঠান ও জেলা—এই চার শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়েছে। একটি দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে, আউটসোর্সিংয়ে দক্ষ পেশাজীবী সৃষ্টি করতে হবে।
বিশ্বব্যাপী কর্মসংস্থানের এক অপার সম্ভাবনা সৃষ্টি করেছে এই আউটসোর্সিং। বেসিস কর্তৃপক্ষকে ধন্যবাদ, এবার নিয়ে পঞ্চমবারের মতো আউটসোর্সিং পুরস্কার দেওয়ার জন্য। ৯৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিনন্দন এই সফলতা অর্জনের জন্য। আমাদের প্রত্যাশা, তাঁরা এ দেশে আউটসোর্সিংকে আরও প্রসারিত করবেন। তাঁরা এ ক্ষেত্রে ভবিষ্যতের নেতা হিসেবে কাজ করবেন।
তিনজন নারী আউটসোর্সিং পুরস্কার অর্জন করে এ দেশের নারীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যান্য অবহেলিত, নির্যাতিত ও পিছিয়ে পড়া নারীদের আউটসোর্সিংয়ে উৎসাহিত করতে এই তিন সফল নারী ভূমিকা রাখতে পারবেন। আউটসোর্সিংয়ের মাধ্যমে এ দেশের অর্থনীতির ভিত মজবুত হবে এবং বেকারত্বের অভিশাপ থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব হবে।
মো. আরিফুর রহমান, ঢাকা।