আউটসোর্সিংয়ে নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বিশ্বে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং প্রতিনিয়ত এর ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশের মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীদের জন্য তা অপার সম্ভাবনা সৃষ্টি করেছে।
নারীদের জন্য আউটসোর্সিং সবচেয়ে সুবিধাজনক। ঘরে বসে নিজেদের সুবিধা অনুযায়ী তাঁরা এই কাজটি করতে পারেন। ফলে তাঁরা নিজের ও পরিবারের ভাগ্যের পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন। দেশে এখন নারীরা আউটসোর্সিংয়ে সম্পৃক্ত হচ্ছেন। অনেকেই ইতিমধ্যে সফল উদ্যোক্তা হয়েছেন। তাঁরা আউটসোর্সিংয়ের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যেখানে আউটসোর্সিংয়ের কাজের পাশাপাশি নারীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
নারীদের যদি আউটসোর্সিংয়ে যুক্ত করা যায়, তাহলে তাঁরা ঘরে বসে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। দেশের অর্থনীতিকেও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করতে পারবে। ফলে নারীদের আরও বেশি হারে এই কাজে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।
মো. আরিফুর রহমান
ঢাকা।