আউটসোর্সিংয়ের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে গতানুগতিক চাকরির বাজার ক্রমেই সংকুচিত হচ্ছে। এই কারণে আমাদের অবশ্যই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টিই পারে আমাদের বেকার সমস্যার সমাধান করতে। 
বর্তমানে আউটসোর্সিং কর্মক্ষেত্রের এক বিশাল ও অবারিত সুযোগ সৃষ্টি করেছে। দেশে বসে বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজ ইন্টারনেটের মাধ্যমে করে পর্যাপ্ত পরিমাণ অর্থ আয় করা যায়। যত বেশি দক্ষতা অর্জন করা যায়, তত বেশি অর্থ উপার্জন করা যায়।
এই দক্ষ ব্যক্তিরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কাজের ব্যবস্থা করতে পারবেন। দক্ষতা উন্নয়নের জন্য অবশ্যই পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং আউটসোর্সিং সংশ্লিষ্ট বই প্রকাশ করতে হবে। যঁারা আউটসোর্সিংয়ে দক্ষ এবং এটার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন, তঁারা এ উদ্যোগ নিতে পারেন। 
যঁারা আউটসোর্সিংয়ে নিজেকে সম্পৃক্ত করে ভাগ্যের পরিবর্তন করতে চান, তঁাদের উচিত হবে এসব বই পড়ে নিজেকে সমৃদ্ধ করা। জেনে, বুঝে ও দক্ষ হয়ে এ পেশায় যুক্ত হওয়া। এতে তঁাদের উন্নতির পথ সুগম করবে। 
মো. আরিফুর রহমান, ঢাকা।