আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন বসন্তকাল, শুষ্ক মৌসুম। এ মৌসুমে আর্দ্রতা কম থাকার কারণে পথঘাটে ধুলাবালি উড়তে থাকে। এ সময় গাছের পাতা ঝড়ে যায়। প্রতিবছর এ মৌসুমে দেশের প্রতিটি জেলায় অগ্নিকাণ্ডের ফলে কোটি কোটি টাকার সম্পদ নিমেষে ছাই হয়ে যায়। এমনকি জীবনহানিও ঘটে। কথায় বলে চোরে চুরি করলে ঘরের বেড়া হলেও থাকে, আগুনে পুড়লে কিছুই থাকে না।
অতি সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন থেকে সতর্ক থাকলে হয়তো আগুনের ক্ষয়ক্ষতি কিছুটা কমে। চুলার আগুন ও বিড়ি–সিগারেটের জ্বলন্ত শেষাংশ থেকে, শর্টসার্কিটসহ নানাবিধ কারণে আগুন লাগতে পারে। গ্রামগঞ্জে চুলার আগুন থেকে মূলত আগুন লাগে। রান্না শেষে চুলার মুখ ঢেকে রাখা আবশ্যক। প্রতিটি ঘরে দুই বালতি বালু ও পানি মজুত রাখা বাঞ্ছনীয়। যত্রতত্র সিগারেট/বিড়ির জ্বলন্ত শেষাংশ ফেলবেন না।
অনেক সময় রান্নাঘরে মেয়েদের শাড়িতে অসতর্ক অবস্থায় আগুন লেগে যায়। শাড়িতে আগুন লাগলে দৌড়াদৌড়ি না করে মাটিতে গড়াগড়ি দিতে হবে। গ্যাসের চুলা সারাক্ষণ না জ্বালিয়ে রান্না শেষে নিভিয়ে দিন। সরকারের উচিত, বিপুলসংখ্যক মানুষকে অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ দেওয়া। এতে ব্যাপক ক্ষতির কিছুটা হলেও কমবে।
সুমিত্র বিকাশ বড়ুয়া
চট্টগ্রাম।