প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্ষুদ্রঋণ’ দেশে দারিদ্র্য হ্রাসে ভূমিকা পালন করেছে, আবার এর সমস্যাও আছে। ২০ বছরের ক্ষুদ্রঋণ কার্যক্রমের অভিজ্ঞতায় বলতে পারি, দরিদ্র মানুষকে বিভিন্ন মানবিক ও দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান না করে শুধু ঋণ দিয়ে ভাগ্যোন্নয়ন সম্ভব নয়। এতে উল্টো ঋণের জালে জড়িয়ে ভিটেশূন্য হয় তারা।
মানুষকে প্রথমে মানবসম্পদে পরিণত করতে হবে। তাই আগে প্রশিক্ষণ, পরে ঋণ প্রদানের আহ্বান জানাচ্ছি। অন্যথায় অচিরেই এই কার্যক্রম মুখ থুবড়ে পড়বে।
বাকের আহমেদ
প্রশিকাকর্মী, মিরপুর, ঢাকা।