প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিভাগের ‘Solid state physics I’ বিষয়ের প্রশ্নপত্রে একাধিক প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে। যেমন, ‘ক বিভাগ’ ১ নম্বরের গ, খ এবং ছ-এর প্রশ্ন ‘গ বিভাগের’ ১১ নম্বরের ‘ক’-তে এবং ১৩ নম্বরের ‘ক’-তে হুবহু দেওয়া হয়েছে। তা ছাড়া ‘খ বিভাগের’ ৩ নম্বরের প্রথম অংশ ১০ নম্বরের ‘ক’-তে দেওয়া হয়েছে। ৪ নম্বর প্রশ্ন ১১ নম্বরের ‘খ’-তে দেওয়া হয়েছে। ৯ নম্বর প্রশ্ন ১৬ নম্বরের ‘ক’-তে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র দেখে বোঝা যায়, কোনো যাচাই ছাড়াই এই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রদের ব্যাপারে কতখানি দায়িত্বশীল, তা এ আচরণ দেখেই বোঝা যায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করছি, যাতে যাচাই করে প্রশ্নপত্র তৈরি করা হয়।
মো. মাজহারুল ইসলাম
ছাত্র, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ।