বাংলা ভাষার সবচেয়ে বড় সম্পদ এর আঞ্চলিক ভাষার সৌন্দর্য। অসাধারণ সব শব্দের বিন্যাস নিয়ে বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলো আমাদের ভাষার সমৃদ্ধি ঘটিয়েছে। একই শব্দ কত রকমভাবে ব্যবহৃত হয় এবং তা কতটা মধুর শোনায়, তা কেবল প্রতিটি অঞ্চলে গেলেই দেখা ও শোনা যায়।
গাজীপুর অঞ্চল ঢাকার খুব কাছে হলেও এ অঞ্চলের ভাষায় রয়েছে নানা ধরনের ভিন্নতা। বলা হয়ে থাকে, পূর্ব অঞ্চল থেকে যারা এসে গাজীপুরে বসত করেছে, তাদের পুবা এবং পশ্চিম অঞ্চল থেকে যারা এসেছে, তাদের বলা হয় পশ্চিমা। পুবাদের ভাষা এক রকম, পশ্চিমাদের আরেক রকম।
কোনো কারণে আঞ্চলিক ভাষার এ প্রাচুর্য যদি হারিয়ে যায়, তবে তা হবে আমাদের জন্য বড় ধরনের সাংস্কৃতিক ও ভাষিক বিপর্যয়। এই ভাষা সংরক্ষণ করতে প্রতিটি এলাকায় আলাদা ভাষা সংরক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।
যদি এমন কনভার্টার তৈরি করা যায়, যা দিয়ে শুদ্ধ বাংলা শব্দ লিখে দিলে কোনো নির্দিষ্ট অঞ্চলের নাম দিলেই সে অঞ্চলের আঞ্চলিক ভাষা পাওয়া যাবে, তবে তা আমাদের ভাষা সংরক্ষণে একটি বড় ধরনের অর্জন হতে পারে। এর জন্য চাই সঠিক দৃষ্টিভঙ্গি এবং সৃষ্টিশীল উদ্যোগ।
সাঈদ চৌধুরী
গাজীপুর।