আঞ্চলিক মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-কচুয়া-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কের নির্মাণ শেষ হলেও বেতাগীর কাছে বিশখালী নদীতে ফেরি না থাকায় সরাসরি চলাচল করা যাচ্ছে না।

বিশেষ করে পটুয়াখালীর পায়রা বন্দরের সঙ্গে বাংলাদেশের পশ্চিম অংশের বন্দরনগরী খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুরসহ মোংলা সমুদ্রবন্দরের  সরাসরি যোগাযোগ করা যাবে। পায়রা বন্দর সম্পূর্ণভাবে চালু হলে তার ব্যবহার অধিক হারে বৃদ্ধি পাবে। এ ছাড়া কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সঙ্গে যোগাযোগের জন্য সহজ পথ হবে।

এ অবস্থায় বেতাগী-কচুয়ার মধ্যে বিশখালী নদীতে একটি ফেরির ব্যবস্থা করে এই এলাকার মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সুলতান আহম্মেদ খান

ধরান্দী, পটুয়াখালী।