আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন অফিসে যাওয়ার সময় পথে এক ছোট্ট শিশু ও তার মাকে একসঙ্গে গাড়িতে বসে থাকতে দেখলাম। শিশুটির ব্যাগে অনেক বই। শিশু ইজিবাইকের সিটে বসে তখনো ঘুমাচ্ছিল। মা বারবার ডাকছে কিন্তু শিশুটি ঘুম থেকে যেন উঠতেই চাইছে না। মা বলছেন, এভাবে ঘুমালে তো তুমি পড়াশোনা করতেই পারবে না! অমুক তোমার চেয়ে ভালো করবে, তুমি ক্লাসে লজ্জা পাবে। কী করবে তখন!

শিশুটির বয়স সাড়ে তিন বছর জেনে খুব অবাক হলাম ও বললাম, এর তো ঠিকমতো স্কুলে যাওয়ার বয়সই হয়নি। কিন্তু আপনি যেভাবে ওকে বলছেন, তাতে তো ও একসময় হতাশ হয়ে পড়বে। শিশুটির মা আমাকে বললেন, এখন অনেক প্রতিযোগিতা। ছোটবেলা থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে তাঁর শিশু নাকি জ্ঞানবুদ্ধিহীন হয়ে পড়বে!  একসময় এই শিশুটি বড় হবে। পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং এই মা ও বাবা এভাবেই বলবেন, তোমাকে জিপিএ–৫ পেতে হবে। না পেলেই বলবে, তোমার চেয়ে সে ভালো অথবা অন্য আরেকজন ভালো। শিশুটি একসময় অসহায় বোধ করতে থাকবে। ফলাফল ভালো না হলে সে পালাতে চাইবে। এই পলায়ন প্রবণতাই আত্মহত্যার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। এ রকম কিন্তু হচ্ছেও। 

সাঈদ চৌধুরী, গাজীপুর।