আনলিমিটেড ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যবহার বহুলাংশে বেড়েছে। মানুষ প্রতিনিয়ত নানা কাজে ইন্টারনেট ব্যবহার করছে। মোবাইল কোম্পানিগুলো প্রতিনিয়ত এ সুযোগ কাজে লাগিয়ে নানা রকম চাকচিক্যময় বিজ্ঞাপন ও অফার দিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপনে আনলিমিটেড ইন্টারনেটের কথা বলা হলেও মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হয়। যদি নির্দিষ্ট মেয়াদই থাকে, তাহলে সেটা আনলিমিটেড হয় কী করে?

গ্রাহকের টাকায় কেনা ইন্টারনেট গ্রাহকেরা নিজেদের সুবিধামতো সময়ে ব্যবহার করবে, সেখানে মেয়াদ থাকবে কেন? গ্রাহকেরা তাদের ইচ্ছা অনুযায়ী ইন্টারনেট ব্যবহার করবে।

সুতরাং বিটিসিএলসহ সংশ্লিষ্ট সবার কাছে আবেদন, শুধু ডেটা নয়, গ্রাহকের টাকায় কেনা ইন্টারনেটের মেয়াদ আনলিমিটেড করা হোক।

 মো. আবু তাহের মিয়া

 রংপুর।