বাংলাদেশ কৃষি ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান। বাংলার কৃষকদের একটি প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক। মানুষকে সেবা করার যথেষ্ট সুযোগ এখানে রয়েছে। ব্যাংকটি তা করেও।
কিন্তু প্রতিষ্ঠানটি লাভজনক না হওয়ায় ব্যাংকের কর্মচারীদের ইনসেনটিভ বোনাস প্রদান করা হয় না। এর পরিবর্তে কর্মোদ্দীপনা ধরে রাখার জন্য মূল বেতনের সমপরিমাণ অর্থ আনুতোষিক হিসেবে প্রতিবছর প্রদান করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও ২০১৩ ও ২০১৪ অর্থবছরে আমাদের সেই আনুতোষিক প্রদান করা হয়নি।
একটি গোষ্ঠী এই ব্যাংকের বিরুদ্ধে অহেতুক দুর্নাম রটিয়ে আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
কে বা কারা আমাদের এই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে, তা আমরা জানি না। কিন্তু প্রতিষ্ঠানটি লাভজনক না হওয়ায় আমরা ইনসেনটিভ বোনাস দাবি করতে পারি না। কিন্তু কর্মচারীদের কর্মপ্রেরণা ধরে রাখার স্বার্থে এই নিয়মটি চালু থাকা দরকার।
জাহিদ হোসেন, ঢাকা।