আবহাওয়ার খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিনির্ভর এই বাংলাদেশে, আমাদের সমগ্র কৃষিকাজ আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত। কিন্তু কখন কোন জেলার কোন উপজেলায় বৃষ্টিপাত হবে, কিংবা ভারী বা মাঝারি বা হালকা বৃষ্টি হবে, এমন তথ্য আবহাওয়ার খবরে নেই। উপকূলীয় অঞ্চলে পূর্ণিমা বা অমাবস্যার আগে বা পরে জোয়ারের পানি বাড়ে। এই জোয়ারের পানির উচ্চতা ও স্থায়িত্ব অনেকটা বায়ুপ্রবাহের ওপর নির্ভরশীল। অনেক সময় দেখা যায়, সঠিক পূর্বাভাসের অভাবে কৃষকদের বীজ ভেজানো, বীজ জাগ দেওয়া ও বীজতলায় বীজ বপন ইত্যাদি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।
আবার বীজ পরিবহনও ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত আবহাওয়ার খবরে বলা হয়, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা
অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অর্থাৎ সারা দেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে। তাহলে সারা দেশের সব কৃষক কি বৃষ্টির আশঙ্কা নিয়ে তাদের কৃষি কার্যক্রম বন্ধ করে দেবে?
এই সংবাদ অধিকাংশ কৃষক বা ভালো আবহাওয়ানির্ভর কাজের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন অনুসরণ করেন না। অবশ্য সঠিক ও নির্দিষ্ট পূর্বাভাস পেলে আবহাওয়ানির্ভর মানুষগুলো উপকৃত হবে।
সুনীত কুমার সাহা
বাউফল, পটুয়াখালী।