প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালের একজন এসএসসি পরীক্ষার্থী হিসেবে গত ২৩ ডিসেম্বর প্রথম আলোর ‘চিঠিপত্র’ কলামে প্রকাশিত সাদিকুর রহমানের ‘দৃষ্টি আকর্ষণ’ শিরোনামের চিঠিটির প্রতি সমর্থন জানাচ্ছি।
সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে শিক্ষার্থীকে উদ্দীপক পড়ে প্রথমে তা ভালোভাবে অনুধাবন করতে হয়, তারপর গুছিয়ে লিখতে হয়। কিন্তু সময়স্বল্পতার কারণে বাংলা প্রথম পত্র, ইসলাম ও নৈতিক শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়গুলোতে যথাযথ উত্তর করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে, অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট মাথায় এলেও তা লেখা সম্ভব হয়ে ওঠে না।
তাই সাদিকুর রহমানের প্রস্তাব দুটি ভেবে দেখার অনুরোধ করছি।
আফরা মালিয়াত খান
পাঁচলাইশ, চট্টগ্রাম।