আমরা অসহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বর্তমান বেতন ও চাকরি কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশমালা সম্প্রতি সরকারের কাছে পেশ করেছে। সুপারিশমালায় চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন স্কেল ৮ হাজার ২০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।
এ জন্য তাঁকে ও তাঁর নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রতিটি সরকারি অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীরা অনেক পরিশ্রম করেন। অথচ তাঁদের বেতন এত স্বল্প যা দিয়ে পরিবারের সদস্যদের ভরণপোষণে হিমশিম খেতে হয়। বর্তমানে চতুর্থ শ্রেণির বেতন স্কেল ৪ হাজার ১০০, আর বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ইত্যাদি দিয়ে মোট বেতন ৮ হাজার টাকার সামান্য বেশি।
এই বেতন থেকে বাড়িভাড়ার টাকা কর্তনের পর যা থাকে তা দিয়ে সংসার চালানো কঠিন। আর তার সঙ্গে তো বৃদ্ধ মা-বাবার চিকিৎসার খরচ আছেই। স্বল্প বেতনের জন্য আমরা চতুর্থ শ্রেণির কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছি।
তৃষ্ণার্ত চাতক পাখিরা এক ফোঁটা বৃষ্টির আশায় যেমন আকাশের পানে চেয়ে থাকে, ঠিক তেমনি আমরা চতুর্থ শ্রেণির কর্মচারীরা সরকারের পানে চেয়ে আছি।
মো. উজ্জ্বল হোসেন, নাটোর।