আমরা কবে সভ্য হব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠী যত শিক্ষিত হয়, মনমানসিকতায় তারা তত উন্নত হয়। আর আমরা যত শিক্ষিত হচ্ছি (মানে যত ডিগ্রিই অর্জন করছি), তত যেন নিজেকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের বোনের নিরাপত্তা দিতে পারি না, মায়ের সম্মান দিতে পারি না, বাবার দরদ, ভাইয়ের স্নেহের মূল্য দিতে জানি না।
আমরা আমাদের দেশের সম্পদ রক্ষা করতে পারি না, দেশের দুর্নীতি ঠেকাতে পারি না, সন্ত্রাস, হানাহানি বন্ধ করতে পারি না। পরীক্ষার আগের রাতে হয় প্রশ্নপত্র ফাঁস, যৌতুকের নির্যাতন সইতে না পেরে বোন দেয় গলায় ফাঁস। ফুলের মতো নিষ্পাপ শিশুরা হয় হত্যা, নির্যাতনের শিকার। ঘুষ ছাড়া হয় না চাকরি। খাদ্যে ভেজাল, বাদ্যে ভেজাল, গয়নাগাটিতে ভেজাল। এসব অসভ্যতারই লক্ষণ। আর তাই যদি হয়, তাহলে আমরা কবে সভ্য হব?
মিলন সরকার, চাঁদপুর।