আমরা কোথায় যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভির খবরে দেখলাম, এবার জেএসসি পরীক্ষার উত্তরপত্র দেখার নিয়মাবলিতে লেখা আছে, পাস নম্বর ৩৩-এর পরিবর্তে ২৫ ধরা হবে। আর যারা তাও না পাবে, তাদের খাতা পুনরায় বিশেষ সহানুভূতিসহকারে দেখতে হবে। আবার বানান ভুল বা হাতের লেখা খারাপের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
এতে একজন শিক্ষার্থী কোনটা ভুল করছে, তারা সেটা জানতেই পারবে না। কারণ, খাতা দেখার সময় কোনো ভুলই ধরা হচ্ছে না। এতে শিক্ষার্থীর কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তা বিভিন্ন ভর্তি পরীক্ষার ফলাফল দেখেই বোঝা যাচ্ছে।
কথা হচ্ছে, আমাদের লক্ষ্য কি এ প্লাস বা গোল্ডেন এ প্লাস, নাকি সুশিক্ষিত ও স্বশিক্ষিত মানুষ, যারা দেশের কল্যাণে যথোপযুক্ত অবদান রাখতে পারবে?
আমরা ‘বাঁদর’ গড়ব, নাকি ‘শিব’ গড়ব, সে সিদ্ধান্ত নেওয়ার ভার আমাদেরই। বাঁদর গড়তে চাইলে এসব স্কুল-কলেজও রাখার দরকার নেই, পরীক্ষা দিলেই সবাইকে এ প্লাস দিয়ে দিলেই হয়! আর মানুষ গড়তে চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালোভাবে চালাতে হবে।
এস এম রুবেল, সিরাজগঞ্জ।