আমরা কোথায় নিরাপদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা প্রতিনিয়ত নিরাপত্তার কথা বলি। কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়? না বাইরে না পরিবারের মধ্যে। সবখানে আমরা বিপদের মধ্যে আছি। যেভাবে মা নিজ হাতে শিশুহত্যা করছেন বলে অভিযোগ উঠেছে, তাতে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। নিজেদের পরিবারের লোকদের আর বিশ্বাস করতে পারছি না। আমাদের বিশ্বাস ক্রমেই হারিয়ে যাচ্ছে। বিশেষ করে সৎভাইয়ের হাতে দুই শিশুহত্যা, বনশ্রীতে দুই ভাইবোনের মৃত্যু—এসব দেখে আমাদের পক্ষে সুস্থ থাকা কঠিন হয়ে উঠেছে।
মানুষ নিজেদের স্বার্থ পূরণ করার জন্য এসব কোমলমতি শিশুদের হত্যা করছে। যেকোনো হত্যাই নিন্দনীয়। এটা সুস্থতার লক্ষণ নয়। আমাদের সমাজের গভীর কোনো অসুখ হয়েছে। এটা সারাতে হবে। তা না হলে আমরা আগামী প্রজন্মের কাছে দায়ী হয়ে থাকব।
সিদ্দিকা ফেরদৌস, গাইবান্ধা।