আমরা বঞ্চিত কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের জন্য ২০০৩-০৪ সালের ব্যাচ থেকে চালু করা হয়েছে ছয় মাসের ইন্টার্নশিপ। এর জন্য যে ভাতা দেওয়া হয়, তা অতি নগণ্য এবং এ কর্মসূচি কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ।
ফলে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞানের পর্যাপ্ত প্রয়োগ ঘটাতে পারছে না। দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের একই অনুষদের শিক্ষার্থীরা বিদেশে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে, আমরা বঞ্চিত হচ্ছি কেন?
তাই পরবর্তী ব্যাচ থেকে ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধিসহ বিদেশে ইন্টার্নশিপের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবদুর রহমান
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।