আমরা মৌলিক গান চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মকাল এলেই নিউইয়র্কসহ বাংলাদেশি-অধ্যুষিত এলাকাগুলোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রচুর বাংলাদেশির সমাগম ঘটে। অনুষ্ঠানগুলোতে সাংস্কৃতিক পর্বের প্রতি প্রবাসীদের আকর্ষণ থাকে বেশি। এসব অনুষ্ঠানে বাংলাদেশ থেকেও গুণী শিল্পীরা আমন্ত্রিত হয়ে আসেন। আমেরিকায় বাংলাদেশিদের মুগ্ধ করা অধিকাংশ শিল্পী বসবাস করেন নিউইয়র্কে। অন্য রাজ্যের অনুষ্ঠানগুলোতে নিউইয়র্কের শিল্পীদের ডাক পড়ে।

আমার প্রবাসজীবনে অন্তত প্রবাসী বাংলাদেশি আয়োজিত অর্ধশত অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। এসব অনুষ্ঠানে প্রবাসী এবং বাংলাদেশ থেকে আসা শিল্পীরা চমৎকার গান পরিবেশন করেছেন। আমাদের শিল্পীদের পরিবেশনায় আমরা মুগ্ধ। অনুষ্ঠানগুলোতে আমরা ঘুরেফিরে বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের গানগুলো শুনি এবং ১০-১২টি গানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। এসব গান নিয়ে আমরা গর্ব করি। আমাদের সব শিল্পী মেধাবী ও প্রজ্ঞাবান। তাঁদের নিজেদেরও মৌলিক গান করার যথেষ্ট যোগ্যতা আছে। বাংলাদেশের পুরোনো জনপ্রিয় গানগুলোর সঙ্গে সঙ্গে শিল্পীদের নিজস্ব এবং নতুন ছবির গানগুলো আমরা পেলে খুশি হতাম। এতে শিল্পীরা যেমন প্রবাসীদের কাছে অমর হবেন, তেমনি নতুন প্রজন্ম উপকৃত হবে। আমরা প্রবাসের শিল্পীদের কাছ থেকে মৌলিক গান আসা করি।

l আবদুল জলিল, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক