আমাদের অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই একজন শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ না রাখার ব্যাপারে যেসব যুক্তি দেখিয়েছে, সেগুলো সম্পর্কে আমার কিছু ব্যক্তিগত মতামত জানাতে চাই।
কর্তৃপক্ষ যুক্তি দেখিয়েছে যে এতে করে কোচিং-বাণিজ্য হ্রাস পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, প্রথমবার কোচিং করা ছাত্রছাত্রীদের খুব কম সংখ্যাই দ্বিতীয়বার কোচিং করে। আমাদের ভর্তি পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় প্রায় দুই মাস এগিয়ে নেওয়া হয়েছিল। সেখানেও কোচিং-বাণিজ্য
হ্রাসের যুক্তি দেখানো হয়েছিল। কিন্তু ফল হয়েছিল উল্টো। সময় কম দেখে শিক্ষার্থীরা আরও বেশি করে কোচিংগুলোয় হুমড়ি খেয়ে পড়েছিল।
কর্তৃপক্ষের আরেকটি যুক্তি, আসনশূন্য হয়ে যাওয়া। এ ব্যাপারে বলা যায় যারা প্রথমবার ভর্তির যোগ্যতা অর্জনের পরও ভর্তি হয় না, তারা দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারলেও, যাঁরা প্রথমবারই ভর্তি হবে তাঁরা যেন আর পরীক্ষা দিতে না পারে।
প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী (১৭-১০-২০১৪) এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪৮ শতাংশই দ্বিতীয়বারের পরীক্ষার্থী। এই ৪৮ শতাংশ বাদ দিলে বাকি শিক্ষার্থীদের দ্বারা কি বিশ্ববিদ্যালয়ের সব আসন পূর্ণ হবে? আর কর্তৃপক্ষ বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য পরীক্ষায় বিভিন্ন বিষয়ে যে ন্যূনতম নম্বরপ্রাপ্তির শর্ত নির্ধারণ করে, তার কী হবে?
এটা স্পষ্ট যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব যুক্তি দিয়েছে তা কোনোভাবেই টেকে না। এতে বরং ক্ষতিগ্রস্ত হবে উচ্চ শিক্ষালাভে আগ্রহী শিক্ষার্থীরা। এই সিদ্ধান্ত বাতিল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
মো. আহসান হাবীব
শিক্ষার্থী