আমাদের বাঁচতে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের নামে যা করছেন, তার মাশুল কেন আমাদের মতো আমজনতাকে দিতে হচ্ছে? আজ দেশের মানুষ আতঙ্কিত। ভয়ে কেউ বাইরে বের হতে পারছে না। তবু জীবন চলার তাগিদে বের হতে হয়। তাই বাসে থাকা মানুষকে আগুনে পুড়ে অকালে প্রাণ দিতে হচ্ছে।
প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, দয়া করে আমাদের বাঁচতে দিন। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা মুক্তি চাই। আগে যাঁরা রাজনীতি করতেন, তাঁদের আমরা সম্মান করতাম। তাঁদের কথা বইয়ে পড়ে শিখেছি যে দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য কীভাবে জীবন দিতে হয়। তাঁদের কথা ইতিহাসে লেখা থাকবে, অথচ এখনকার রাজনীতি এতটাই নোংরা হয়ে গেছে যে দেশ বা দেশের মানুষের চেয়ে নিজের স্বার্থই সবার আগে। যেন দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়।
সায়মা হোসেন, মুন্সিগঞ্জ।