আমাদের ভাষাপ্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষার জন্য এত বড় আন্দোলন, জীবনদান ও ত্যাগের মহিমায় বিশ্বব্যাপী আমরা বাঙালি জাতি হিসেবে পরিচিত হয়ে আছি। কিন্তু নতুন প্রজন্ম বাংলার ইতিহাস, ঐতিহ্য ও মর্যাদা সম্পর্কে খুবই অল্প জানে। তাদের একনিষ্ঠ ভাষাপ্রীতিই পারে বাংলা ভাষাকে বিকশিত করতে। এ ক্ষেত্রে কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষক, শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম নীতিনির্ধারক ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও অগ্রগণ্য।
কতিপয় লেখক, বুদ্ধিজীবী, কলামিস্ট ভাষার মাস এলেই সরব হয়ে ওঠেন। তারপর সারা বছর তাঁদের তেমন কোনো কর্মতৎপরতা চোখে পড়ে না। অথচ এটি নিরন্তর চর্চার ব্যাপার। বাংলা ভাষার চলমান দুরবস্থা সম্পর্কে সম্যক ধারণা আশা করি আমাদের অনেকেরই আছে। বিশেষ করে গণমাধ্যমের বিজ্ঞাপনে যাচ্ছেতাই ভাষা ব্যবহার, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মাতৃভাষা বাংলা পঠন-পাঠনে ও লিখনে অনীহা, ক্ষেত্র বিশেষে দুর্বলতা, এফএম রেডিওগুলোতে জগাখিচুড়ি ভাষার ব্যবহার, নতুন প্রজন্মের বিদেশি ভাষা (বিশেষ করে ইংরেজি) ব্যবহারে আগ্রহ ইত্যাদি।
ব্যাপকভাবে বাংলা সাহিত্য পঠন-পাঠন ও চর্চার মাধ্যমে আমাদের সাহিত্য–পিপাসা যেমন বাড়বে, তেমনি আমরা ইতিহাস, ঐতিহ্য, অস্তিত্ব, জাতিসত্তা সম্পর্কেও সম্যক অবহিত হব।
মোহাম্মদ শরিফ
শিক্ষক (বাংলা) ও লেখক, ঢাকা।