আমানতে শুল্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা যাঁরা ব্যাংকের শাখা পর্যায়ে কাজ করি, তারা জানি, সরকারের প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর বর্ধিত করের ফলে কী পরিমাণ আর্থিক বিশৃঙ্খলা তৈরি হবে।

ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের আমানতকারী বা গ্রাহকেরা ব্যাংক বিমুখ হয়ে যাবেন। নন–ব্যাংকিং খাতে বিনিয়োগে উৎসাহিত হবেন সাধারণ মানুষ। দৌরাত্ম্য বেড়ে যাবে মাল্টিপারপাস, সমবায় সমিতি, এনজিও ও অনিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠানের। তারা জনগণের টাকা হাতিয়ে নিয়ে যাবে।

ব্যাংকে তারল্যসংকট তৈরি হবে, ব্যবসায়ী শ্রেণি ঋণ পাবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা ব্যবসায়িক ঝুঁকিতে পড়বেন। ক্ষতিগ্রস্ত হবে দেশের উন্নতি ও প্রগতি। বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা এটা বুঝতে পারছি।

বাজেট পেশ হয়েছে, যা পাস হতে এখনো এক মাস লাগবে। আশা করি, এর মধ্যে সরকারের বোধোদয় হবে, তারা এটা প্রত্যাহার করে নেবে। আর সরকার যদি বর্ধিত শুল্ক প্রত্যাহার না–ও করে, তাহলে অন্তত কয়েক ধাপে এটা আরোপ করা যেতে পারে।

মোজাম্মেল হক, চট্টগ্রাম।