প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়মনীতির তোয়াক্কা না করে কিছু অর্থলোভী ব্যক্তি দেশের বিভিন্ন এলাকায় নামের আগে ‘ডা.’ লিখে প্রাইভেট প্র্যাকটিস করছেন। এসব ব্যক্তি ছলেবলে চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। তাঁদের পাল্লায় পড়ে রোগীরা সর্বস্বান্ত হচ্ছেন, জটিলতা বাড়ছে রোগের।
গবেষণায় দেখা গেছে, শহরের চেয়ে গ্রামাঞ্চলের ফার্মেসিগুলোয় এ ধরনের প্রতারণা বেশি হয়। এমন নজিরও আছে, হাসপাতালের ওয়ার্ডমাস্টার ও ওয়ার্ডবয় নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্র্যাকটিস করছেন। উপায়ান্তর না থাকায় রোগীরা তাঁদের দ্বারস্থ হচ্ছেন। দেশের আনাচকানাচে এ রকম অসংখ্য ভুয়া ডাক্তার সাধারণ মানুষকে ঠকাচ্ছেন। অনেক ফিজিওথেরাপিস্ট নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রমরমা চিকিৎসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আশা করি, স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে।
কয়েছ আহমদ, শিক্ষার্থী, সিলেট।