আর নয় কোচিং ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব বাবা মা-ই চান, তাঁদের সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয়। তাঁরা যে সুযোগ-সুবিধা পাননি, তাঁদের সন্তানেরা যেন সেটা পায়। তাই তাঁরা তাঁদের ছেলেমেয়েদের বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি করান, যেন তারা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে। কিন্তু কোচিং সেন্টারগুলো ছেলেমেয়েদের পড়াশোনার এতই চাপ দেয় যে তাদের পক্ষে সেই চাপ নেওয়া কষ্টকর হয়ে পড়ে। ফলে তারা ঘাবড়ে যায়।
পাঠ্যবইয়ের বাইরেও তাদের গাদা গাদা নোট বই পড়তে বাধ্য করা হয়। সেখানে প্রতিদিনই কোনো না কোনো পরীক্ষা থাকে। তার সঙ্গে স্কুলের পড়া তো আছেই। এসব কিছু মোটেও তাদের মেধাবিকাশের অনুকূল নয়। যে সময়ে তাদের মাঠে খেলাধুলা করার কথা, সেই সময়ে বই–খাতা নিয়ে পড়তে বসতে হয়।
কোচিং সেন্টারে ভর্তি করিয়ে বাবা–মায়েরা স্বস্তির নিশ্বাস ফেলেন ঠিকই, কিন্তু তাঁদের বাচ্চাদের মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে কি না, সেটা ভেবে দেখেন না।
তাই এসব নামধারী কোচিং সেন্টারগুলোর ব্যবসা বন্ধ করে আমাদের শিশুদের মেধার মুক্ত বিকাশের সুযোগ দেওয়া হোক।
জয়ন্তী দাস, সিলেট।