আর্থিক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরাধীন মনোবৃত্তির লোকেরা বলতে পারেন, বহু দেশেই আর্থিক বছর জুলাই-জুন হিসাব করা হয়, তাহলে আমরা এর বাইরে যাব কীভাবে। বিদেশের সঙ্গে আমাদের দেশের আর্থিক বছর সমন্বয় করে নিতে হবে।

 ইংরেজদের আগে আমাদের অঞ্চলে আর্থিক বছর ছিল বৈশাখ-চৈত্র মাস। ইংরেজরা এসে জুলাই-জুন কালপর্বকে আর্থিক বছর বানাল। ইংরেজরা বর্ষাকালে জনগণের দুর্ভোগের কথা আমলে নেয়নি। আমাদের যখন দিন, তখন অনেক দেশেই রাত। তাই বলে আমরা কি রাতে অফিস করি? পৃথিবীর অনেক দেশেই শনি ও রোববার সাপ্তাহিক ছুটি। আমাদের দেশে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুট, যদিও এটা করার সময় অনেকে আপত্তি তুলেছিলেন।

কিন্তু এতে আমাদের কাজে তেমন অসুবিধা হচ্ছে না। বৈশাখ-চৈত্র আর্থিক বছর করা হলে অনেকে আপত্তি তুলতে পারে। কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে এবং শুষ্ক মৌসুমের সুবিধা কাজে লাগানো গেলে জনগণ এটা মেনে নেবে। তখন অন্তত বর্ষাকালে উন্নয়নযজ্ঞের ভোগান্তি সইতে হবে না। 

আবুল খায়ের

ঢাকা।