আর্সেনিকমুক্ত পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আর্সেনিক–প্রবণ এলাকাগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলা একটি। এ জেলায় সরকারি ও বেসরকারি মিলে সর্বমোট নলকূপ রয়েছে ৪২ হাজার ৭৯২টি। এর মধ্যে সরকারি ২০ হাজার ৮০০ এবং বেসরকারি ২১ হাজার ৯৯২টি। এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার নলকূপের আর্সেনিক পরীক্ষা করা হয়নি। ২০০৩ সালে বাকি নলকূপগুলোর আর্সেনিক পরীক্ষা করা হয়েছিল।
যেসব আর্সেনিকযুক্ত নলকূপ লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছিল, তার অনেকগুলোর রং মুছে গেছে। কিছু সচেতন মানুষ দূর-দূরান্ত থেকে খাওয়ার পানি সংগ্রহ করলেও অনেকেই এসব আর্সেনিকযুক্ত নলকূপ থেকেই খাওয়ার পানি সংগ্রহ করছে। ফলে এ এলাকায় আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তাই জনগণের স্বাস্থ্য সমস্যা বিবেচনা করে এখানকার সব নলকূপ পরীক্ষা এবং আর্সেনিকমুক্ত খাওয়ার পানি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তাসলিমা আক্তার, সিলেট।