প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলু উৎপাদনে আমরা পৃথিবীতে যথেষ্ট অগ্রসর। কিন্তু মাংস কিনতে হলে খাদ্য উৎপাদকের কত কেজি আলু বিক্রি করতে হবে! বর্তমানে খাসির মাংস ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যদি আলুর দাম পাইকারি ১০ টাকা কেজি হয়, তবে এক কেজি মাংস কিনতে কৃষকের ৭০ কেজি আলু বিক্রি করতে হবে।
আলুর দাম পড়ছে কেন? আমরা কি আলু রপ্তানি করতে পারি না? কেন দাম বাড়ছে মাংসের এবং কেন দাম কমছে আলুর! বাজার ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ ক্রয়–বিক্রয়ে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিয়ে এই অনিয়মগুলো দূর করা প্রয়োজন। গরুর মাংসের কেজি ৫০০ টাকা এবং খাসির মাংসের কেজি ৭০০ টাকা, সেই অবস্থায় আলুর দাম ২০ টাকা কেজি কখনোই বাজারে ব্যবসায়িক ভারসাম্য আনতে পারে না।
সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ, আলুর বাজার চাঙা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
সাঈদ চৌধুরী, গাজীপুর।