আশার মাঝেও হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাইয়ের ১ তারিখ থেকে কার্যকর হয়েছে নবম বেতন স্কেল। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাই আনন্দে আত্মহারা। কিন্তু প্রায় পৌনে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী চোখে এখনো ধোঁয়াশা দেখছেন।
২০০৯ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অষ্টম বেতন স্কেল করার পর এমপিওভুক্ত শিক্ষক-কার্মচারীদেরও বেতন-ভাতা স্বয়ংক্রিয়ভাবে বেড়ে গিয়েছিল। তাহলে ২০১৫ সালে এর ব্যতিক্রম হবে কেন?
সরকার সেবার বলেছিল, যাঁরা মহার্ঘ ভাতা পান, তাঁরা সবাই অষ্টম বেতন স্কেলের আওতাভুক্ত। এমপিওভুক্ত শিক্ষকেরা তো সবাই মহার্ঘ ভাতা পান।
সুতরাং তাঁদের মনে সন্দেহ থাকার কথা নয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম বেতন স্কেলে বেতন পাবেন না, এ রকম কথাও তো কর্তৃপক্ষ বলেনি। তারপরও এ নিয়ে সবার মনেই সংশয় রয়ে গেছে।
৯ জুনের পত্রিকা পড়ে জানা গেল, একজন সাংবাদিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম বেতন স্কেলে বেতন পাবেন কি না জানতে চাইলে অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। অর্থমন্ত্রীও বিষয়টি এড়িয়ে যান।
ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন আমাদের চেয়ে অনেক বেশি। বাংলাদেশ সম্প্রতি নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মধ্যম আয়ের দেশ হতে গেলে শিক্ষা খাতে সরকারকে বরাদ্দ বাড়াতে হবে। আর সে ক্ষেত্রে সবার আগে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে। তা না হলে তাঁরা শ্রেণিকক্ষে নির্বিঘ্নে শিক্ষা দিতে পারবেন না।
দীনেশ বৈদ্য, শিক্ষক, বরিশাল।