প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরির ক্যারিয়ারে অনেকের কাছেই সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো বিসিএস। এ পরীক্ষায় সাধনার অনেকটা স্তর অতিক্রম করে, লাখ লাখ প্রতিযোগীর সঙ্গে মেধার লড়াই করে শেষ পর্যন্ত ভাইভা নামের চূড়ান্ত পর্যায়ে অবতীর্ণ হতে হয়। সেই ভাইভা পরীক্ষায় যদি আসন খালি থাকা সত্ত্বেও নন-ক্যাডার হিসেবে পাস করে ব্যর্থ মনোরথে ফিরে আসতে হয়, তবে বিষয়টা অত্যন্ত দুঃখজনক।
শিক্ষা ক্যাডারে আসন খালি থাকা সত্ত্বেও নন-ক্যাডার হিসেবে পাস করে অনেকে ব্যর্থ মনোরথে ফিরে এসেছেন।
৩৪তম বিসিএসে যাঁরা ভাইভায় পাস করেছিলেন, তাঁদের (নন-ক্যাডার) অধিকাংশই এখন বেকার। এ অবস্থায় তাঁরা না নিজের প্রতি আস্থা রাখতে পারছেন, না পরিবারের হাল ধরতে পারছেন।
সুতরাং পিএসসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দয়া করে আসন খালি না রেখে ফলাফল পুনর্মূল্যায়ন করার ব্যবস্থা করুন।
মো. লুৎফর রহমান, ঢাকা।