আশ্রয়কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিবর্ষণ বন্যার অন্যতম একটি কারণ। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জি বাংলাদেশের পাশেই, আর ভাটির দেশ হওয়ায় সেই পানি বাংলাদেশের ওপর দিয়েই প্রবাহিত হয়। তাই সেখানে বেশি বৃষ্টি হলে বাংলাদেশে ব্যাপক বন্যা হয়ে থাকে। এই বছর বাংলাদেশে ১৯৮৭, ১৯৮৮ ও ১৯৯৮ সালের চেয়ে বেশি বন্যা হতে পারে। এ খবর আমাদের পানিসম্পদমন্ত্রী আগেই দিয়েছিলেন। কিন্তু আমাদের যথাযথ প্রস্তুতি কোথায়? বাংলাদেশে বন্যা আশ্রয়কেন্দ্র অপ্রতুল। আর যে স্কুল–কলেজগুলোতে মানুষ আশ্রয় নিচ্ছে, সেখানেও বন্যার পানি ঢুকে পড়ছে। এর মধ্যে মানুষকে বেঁচে থাকতে হচ্ছে। আর গবাদিপশুর তো বেহাল অবস্থা। এই মুহূর্তে আশ্রয়কেন্দ্রে বিপুল পরিমাণ শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবস্থা করতে হবে। তা না হলে পরিস্থিতি মারাত্মক আকার নিতে পারে।
মাহফুজুর রহমান খান
জামালপুর।