আসামি যখন শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন শিশু মানেই আনন্দ, ছুটোছুটি আর বইয়ের ব্যাগ ঝুলিয়ে তার স্কুলে যাওয়া—এটাই চিরাচরিত দৃশ্য। কিন্তু বর্তমানে এই শিশুরা কুসঙ্গে মিশে নানা রকম অপকর্মে জড়িয়ে পড়ছে।
যে শিশুর আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার হওয়ার কথা, সেই শিশুকে দেখা যায় আসামির কাঠগড়ায়। ৬ সেপ্টেম্বর আসামি হিসেবে দুই শিশুকে হাতকড়া পরিয়ে ঢাকার আদালতে হাজির করা হয়, যা শিশু আইন ও শিশু সনদের স্পষ্ট লঙ্ঘন। একজন শিশু-কিশোর আসামির সঙ্গে অন্যান্য সাধারণ আসামির মতো ব্যবহার করা যাবে না।
আইনে ১৮ বছরের নিচে সবাই শিশু হিসেবে বিবেচিত। কাজেই তাকে দাগি আসামির মতো হাতকড়া পরিয়ে বিচারকাজ পরিচালনা করা যাবে না। এতে শিশুটির মনের ওপর যথেষ্ট বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। একজন শিশুর অপরাধের ধরন বুঝে বিচার করতে হবে। তাকে সংশোধনের যথার্থ সুযোগ না দিলে সে ভবিষ্যতে আরও বড় রকমের অপরাধে জড়িয়ে পড়বে। তাই শিশুর বয়স অনুযায়ী তাদের ক্ষেত্রে বেশি কড়াকড়ি ব্যবস্থা নেওয়া ঠিক নয়।
সিদ্দিকা ফেরদৌস
শিক্ষিকা, গাইবান্ধা।