আসুন, বই পড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন ভাষার মাস, চলছে প্রাণের বইমেলা। আসুন আমরা সবাই মিলে বেশি বেশি বই পড়ি এবং বইমেলা থেকে বেশি বেশি বই কিনি। সৈয়দ মুজতবা আলী বলেছেন, ‘বই কিনে কেউ দেউলিয়া হয় না।’ আমাদের আত্মীয়স্বজন, ছোট-বড় ভাইবোন, অফিসের বস, শিক্ষক ও আমাদের মনের মানুষ—সবাইকে বেশি বেশি বই উপহার দিই।
যে যত বই পড়েছে, সে তত জ্ঞানী। নতুন একটি বই পড়া মানে নতুন একটি চোখ তৈরি হওয়া। যে যত বেশি বই পড়েছে, তার
তত বেশি চোখ। আমাদের মনে রাখতে হবে, ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’। তাই আসুন, আর দেরি না করে সবাই মিলে বেশি বেশি বই পড়ি। ভালো লেখকের উৎকৃষ্ট বই পড়ি। অন্যকেও বই পড়তে উৎসাহিত করি। আসুন, নিজে বদলে যাই, অন্যকেও বদলে দিই।
এস এ মুরাদ সরকার, হবিগঞ্জ।