প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৫ সালে ব্যক্তি খাতে আয়কর দেওয়ার ক্ষেত্রে আয়ের সীমা ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত শূন্য ছিল। অর্থনীতির মূল্যস্ফীতির হিসাবে ১৫ বছর পর আজ এই সীমা হওয়া উচিত ছিল ৬ লাখ ৪০ হাজার টাকা। কিন্তু এই সীমা নির্ধারণ করা হয়েছে মাত্র ২ লাখ ৫০ হাজার টাকা। এটি কত বড় ভয়ানক জুলুম, তা কেউ ভাবছেন?
একমাত্র আকবর আলি খান ছাড়া আর কেউ বলেননি যে এতে নিম্ন আয়ের মানুষকে করজালে আটকানো সহজ হবে, কিন্তু তাতে আয়কর আদায়ের পরিমাণ বাড়বে না। উপরন্তু অনেক দুর্বল মানুষের ওপর জুলুম করা হবে। যেখানে কর বিভাগের সঙ্গে আঁতাত করে কোটি কোটি করদাতা কর ফাঁকির তালিকায় জামাই–আদরে থাকতে পারেন, সেখানে সেই জামাই–আদরের রাস্তা বন্ধ না করে সরকার আমজনতার ওপর জুলুম চাপিয়ে দিচ্ছে। সুশীল সমাজের কেউ একটা টুঁ শব্দও করছে না, কেন?
ইসমাইল আহমেদ, ঢাকা।