অবসর নেওয়ার পর স্বেচ্ছায় নতুন করদাতা হওয়ার লক্ষ্যে একজন কর কর্মকর্তার সঙ্গে আলাপ করলে তিনি বলেন, কর দেবেন ভালো কথা, তবে আপনার মূলধন ও উপার্জনের উৎসগুলো বলেন। তার উত্তরে বলি: ২২ বছর বিভিন্ন কোম্পানিতে চাকরির বেতন, রবি ফসলের স্টক বিজনেস, ব্যাংকে মাসিক কিস্তির (ডিপিএস) মাধ্যমে এবং পৈতৃক জমি বিক্রি করে যে মূলধন পেয়েছি, তা দিয়ে বিভিন্ন সময় সঞ্চয়পত্র ক্রয় করে করে বর্তমানে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র হয়েছে।
তিনি বলেন, করের হিসাব খুলতে হলে আপনার জমি বিক্রির কাগজ থেকে শুরু করে বেতন সার্টিফিকেট, ব্যাংক ডিপিএসের কাগজ এবং সঞ্চয়পত্র কতবারে ক্রয় করেছেন, তার হিসাব দিতে হবে। কিন্তু এত দিন আগের কাগজপত্র আমার কাছে নেই। তিনি আরও বলেন, ‘মনে রাখবেন, বাঘের থাবায় এক ঘা আর করের থাবায় ২২ ঘা’।
কথা হচ্ছে কর দিতে গেলে এসবের প্রয়োজন হয় কি? আবার হলেও এসব কাগজপত্র আমার কাছে নেই। তাহলে এ বয়সে কর দিতে চাইলেও কি দিতে পারব না?
মো. সফিকুল ইসলাম
রাজশাহী।