প্রথম আলোর ৩০ এপ্রিল ২০১৫ সংখ্যা চিঠিপত্র কলামে রাজশাহীর মো. সফিকুল ইসলামের ‘আয়করভীতি’ শিরোনামে সময়োপযোগী চিঠির জন্য আন্তরিক ধন্যবাদ।
আসলে আমাদের দেশের জটিল আয়কর আইন ও আয়কর প্রদানের জটিল পদ্ধতির কারণে মানুষের আয়কর দেওয়ার ইচ্ছে থাকলেও অনেক ক্ষেত্রেই তঁারা সেটা দিতে পারেন না। কর অফিসগুলোতে মানুষ সাধারণত কোনো সেবা পান না। বরং
তঁাদের হুমকি-ধমকি ও অসদাচরণের ফলে মানুষের কাছে আয়কর অফিস একটি ভয়ের জায়গায় পরিণত হয়েছে। কিন্তু যাঁরা কর দেন না, তাঁদের সমস্যায় পড়তে হয় না। যাঁরা কর দেন, তঁাদের হাজারো ঝক্কিঝামেলা পোহাতে হয়।
আয়কর হিসাবের পদ্ধতি এত জটিল যে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা খুব কষ্টকর। পদ্ধতি সহজ হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হতেন। বিষয়টি সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্তারা যত তাড়াতাড়ি বুঝবেন, ততই সবার জন্য ভালো।
আকতারুল আলম, লোহাগড়া, নড়াইল।